রাজবাহনচরিতম্


 

 

·         ১) “রাজবাহনচরিতম্’ পাঠ্যাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে?

o    উত্তর: দণ্ডী রচিত ‘দশকুমারচরিতম’ গ্রন্থের মূলভাগ থেকে ‘রাজবাহনচরিতম্’ পাঠ্যাংশটি নেওয়া হয়েছে।

·         ২) দশকুমারচরিতম্ কাব্যটি কয়টি ভাগে বিভক্ত ও কী কী?

o    উত্তর: দশকুমারচরিতম্ গদ্যকাব্যটি ৩ ভাগে বিভক্ত। যেমন— পূর্বপীঠিকা, মূল দশকুমারচরিত এবং উত্তরপীঠিকা।

·         ৩) দশকুমারচরিতম্ গ্রন্থটিতে কয়জন কুমারের কাহিনী বর্ণিত হয়েছে?

o    উত্তর: ১০ জন।

·         ৪) দশজন কুমারের মধ্যে প্রথম কুমারের নাম কী?

o    উত্তর: রাজবাহন।

·         ৫) দশকুমারচরিতম্ কোন শ্রেণীর গদ্যকাব্য?

o    উত্তর: আখ্যায়িকা শ্রেণীর।

·         ৬) দণ্ডীর পিতা ও মাতার নাম কী?

o    উত্তর: দণ্ডীর পিতা বীরদত্ত ও মাতা গৌরী।

·         ৭) দণ্ডী কোন সময় পিতামাতাকে হারান?

o    উত্তর: বাল্যকালে।

·         ৮) দণ্ডী কাদের কাছে লালিত-পালিত হন?

o    উত্তর: শ্রুত ও সরস্বতীর কাছে।

·         ৯) দণ্ডী জাতিতে কী ছিলেন?

o    উত্তর: কৌশিক গোত্রীয় ব্রাহ্মণ।

·         ১০) দণ্ডী কার প্রপৌত্র ছিলেন?

o    উত্তর: ভারবীর।

·         ১১) দণ্ডী রচিত গ্রন্থগুলির নাম লেখো।

o    উত্তর: দণ্ডী তিনটি গ্রন্থ রচনা করেছেন। যথা— দশকুমারচরিত, কাব্যাদর্শ ও অবন্তীসুন্দরী। এছাড়াও কেউ কেউ বলেন ‘ছন্দোবিচিতি’ ও ‘দ্বিসন্ধান’ দণ্ডীর লেখা।

·         ১২) রাজবাহনের সঙ্গে কার সাক্ষাৎ ঘটে?

o    উত্তর: ব্রাহ্মণ মাতঙ্গের সঙ্গে সাক্ষাৎ।

o    ১৩) যে মগধরাজ ১০ জন কুমারকে দিগ্বিজয় পাঠিয়েছিলেন তিনি কে ?

o    উত্তরঃ মগধরাজ রাজহংস ।   

·         ১৪) রাজহংসের স্ত্রীর নাম কী?

o    উত্তর: বসুমতী।

·         ১৫) যে পাতালকন্যার সঙ্গে মাতঙ্গের বিবাহ হয়েছিল তার নাম কী?

o    উত্তর: কালিন্দী।

·         ১৬) রাজবাহন পূর্বজন্মে কে ছিলেন?

o    উত্তর: রাজপুত্র শাম্ব।

·         ১৮) অবন্তীসুন্দরী পূর্বজন্মে কে ছিলেন?

o    উত্তর: রানী যজ্ঞবতী।

·         ১৯) অবন্তীসুন্দরীর পিতার নাম কী?

o    উত্তর: মানসার (মালবরাজ)।

·         ২০) অবন্তীসুন্দরী কে ছিলেন?

o    উত্তর: রাজবাহনের স্ত্রী।

·         ২১) কে চতুর্দশ-ভুবনের বৃত্তান্ত শুনিয়েছিলেন?

o    উত্তর: রাজবাহন।

·         ২২) "পক্কমিদানিম্ ত্বৎপাদ  পরিচর্যা ফলম্" —উক্তিটি কার?

o    উত্তর: অবন্তীসুন্দরীর।

·         ২৩) কার শ্রবণশক্তি সার্থক হয়েছে?

o    উত্তর: অবন্তীসুন্দরীর।

·         ২৪) অবন্তীসুন্দরীর মনে কে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলেন?

o    উত্তর: রাজবাহন।

·         ২৫) কার পরিচর্যা ফল সার্থক হয়েছে?

o    উত্তর: অবন্তীসুন্দরীর।

·         ২৬) কে কার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল?

o    উত্তর: অবন্তীসুন্দরী রাজবাহনের বুকের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল।

·         ২৭) রাজবাহন ও অবন্তীসুন্দরী কিসের স্বপ্ন দেখেছিলেন?

o    উত্তর: পা দুটি মৃণালসূত্রের দ্বারা বাঁধা অবস্থায় একটি রাজহংসকে দেখলেন।

·         ২৮)”কশ্চিজ্জালপাদোহদৃশঃ” -  "জালপাদ" শব্দের অর্থ কী?

o    উত্তর: রাজহাঁস বা হংস।

·         ২৯) "তস্যরাজকুমারস্য" —কোন রাজকুমারের কথা বলা হয়েছে?

o    উত্তর: রাজবাহন।

·         ৩০) রাজবাহনের পা দুটি কিসের শৃঙ্খলে বাঁধা ছিল?

o    উত্তর: রুপার শৃঙ্খলে।

·         ৩১) "কিমেতৎ" বলে কে চিৎকার করেছিল?

o    উত্তর: রাজকুমারী অবন্তীসুন্দরী।

·         ৩২) "সুপ্তযোস্তু" —সন্ধি বিচ্ছেদ করো।

o    উত্তর: সুপ্তয়োঃ + তু।

·         ৩৩) 'স্বপ্নে' শব্দটি কোন বিভক্তিতে আছে?

o    উত্তর: অধিকরণে সপ্তমী।

o    ৩৪) চন্ডবর্মার ভাইয়ের নাম কী ?

o    উত্তরঃ দারুবর্মা ।

o    ৩৫) চণ্ডবর্মা কার পাণিপ্রার্থী হয়েছিলেন ?

o    উত্তরঃ অবন্তিসুন্দরীর।

o    ৩৬) মালবের রাজা কে ছিলেন ?

o    উত্তরঃ মানসার ।

·         ৩৭) মালবরাজ মানসারের পুত্রের নাম কী?

o    উত্তর: দর্পসার।

o    ৩৮) অন্তঃপুরে কাদের প্রবেশের নিয়ন্ত্রণ ছিল না ?

o    উত্তরঃ দ্বাররক্ষীদের

o    ৩৯) কিং কিম্ ইতি এই বলে কারা অন্তঃপুরে প্রবেশ করেছিল ?

o    উত্তরঃ দ্বাররক্ষীগণ

·         ৪০) রাজবাহনকে কারা বন্দী অবস্থায় দেখতে পেল?

o    উত্তর: দ্বাররক্ষীগণ।

o    ৪১) অন্তঃপুরের ঘটনা চন্ডবর্মা কে কারা নিবেদন করেছিল ?

o    উত্তর: দ্বাররক্ষীগণ।

o    ৪২) চন্ডবর্মার ভাইকে কে মেরেছিল ?

o    উত্তর: পুষ্পোদ্ভব।

o    ৪৩) অবন্তীসুন্দরীর চিৎকার শুনে কারা ভয়ে স্তম্ভিত হয়ে উঠেছিল ?

o    উত্তর: অন্তঃপুরিকারা

·         ৪৪) বালচন্দ্রিকার স্বামীর নাম কী?

o    উত্তর: পুষ্পোদ্ভব।

o    ৪৫) চন্ডবর্মা কাকে “ পাপা ইয়ম” বা পাপিষ্ঠা “ বলে সম্বোধন করেছেন ?

o    উত্তর: অবন্তীসুন্দরীকে

o    ৪৬) কে নিজেকে পুরুষসিংহ বলে অবিহিত করেছেন ?

o    উত্তর: চন্ডবর্মা ।

o    ৪৭) চন্ডবর্মা রাজবাহনকে কীভাবে হত্যা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন ?

o    উত্তর: শূলে চড়িয়ে ।

o    ৪৮) বৈদেশিক বনিকপুত্র বলতে কাকে বোঝানো হয়েছে ?

o    উত্তর:  পুস্পোদ্ভবকে

o    ৪৯) অনার্যশীলা কুলপাংসনি – কে কাকে বলেছেন ?

o    উত্তর: চন্ডবর্মা অবন্তীসুন্দরীকে বলেছেন ।

o    ৫০) স তু স্বাভাবধীরঃ – এখানে স্বভাবধীর হিসাবে কার কথা বলা হয়েছে  ?

o    উত্তর:  রাজবাহনের কথা বলা হয়েছে ।

o    ৫১) দৈব বিপদের প্রতিকার স্বরুপ কতটা সময় অবন্তীসুন্দরীকে অপেক্ষা করতে বলেছেন ?

o    উত্তর:  দুই মাস ।

o    ৫২) পত্নিকে আশ্বাস দিয়ে কে শত্রুর বশ্যতা স্বীকার করেছেন ?

o    উত্তর: রাজবাহন ।  

·         ৫৩) রাজবাহন ও অবন্তীসুন্দরীর বিয়ে কে দিয়েছিলেন?

o    উত্তর: বিদ্যেশ্বর নামে এক ঐন্দ্রজালিক।

 

 

Post a Comment

0 Comments